1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের মৌতলা ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জের মৌতলা ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মৌতলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ অক্টোবর) শুক্রবার বেলা ১১টায় ইউনিয়ন বিড পুলিশিং এর আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিড অফিসার মোকাদ্দেস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মহাইমেনুর রশিদ।
এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা পিলখানার উপ-পুলিশ পরিদর্শক মনির তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, ইউনিয়ন পরিষদ সচিব মহাশিন কবীর, মৌতলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সাহা, রানিতলা বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিন প্রমূখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন যায়গায় এক শ্রেনীর স্বার্থনেশী মহাল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। কালিগঞ্জ উপজেলার কোন ইউপিতে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তবে তাকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না এবং ধর্মকে নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।
এছাড়া তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে তবে তাকে ও কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd