1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ফেনসিডি ও ইয়াবাসহ দুই যুবক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় ফেনসিডি ও ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পলাশ মোল্লা (২৭) নামের এক যুবক ৫১ বোতল ফেনসিডিসহ আটক হয়েছে। সে উপজেলার বড়ালী উত্তরপাড়া গ্রামের রফিকুল মোল্লার ছেলে। কলারোয়া থানার এসআই ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চন্দনপুর গ্রামস্থ কলেজ মোড় সংলগ্ন জনৈক অমিত কুমারের সমিলের পশ্চিম পাশের্^ কড়ই গাছের নিচ থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫১পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্যে প্রায়-৪৪হাজার ৮শত টাকা। এঘটনায় কলারোয়া থানায় একজনকে প্রেফতার ও একজনকে পলাতক আসামী দেখিয়ে ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে। যার মামলা নং-৩(১০)২১। অপর এক অভিযানে উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামস্থ মোয়াজ্জেম চেয়ারম্যানের লিচুবাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে মিকাইল ইসলাম ঘোরামী (২৮) কে আটক করা হয়। সে ব্রজবাকসা ঘরামী পাড়ার মৃত আনিছুর রহমান ঘরামীর ছেলে। এসময় পুলিশ তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোখলেছুর রহমানকে ভাদিয়ালী ফুলতলা বাজার এলাকা থেকে পুলিশ আটক করে। সে উপজেলার বোয়ালীয়া গ্রামের সামছুর রহমানের ছেলে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd