1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ফিরে হাজারো ভক্তের ভালবাসায় সিক্ত কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় ফিরে হাজারো ভক্তের ভালবাসায় সিক্ত কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু সুস্থ হয়ে ফিরে আসায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ০৫ সেপ্টেম্বর খবর পেয়ে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের হাজারো মানুষের ঢল নেমেছে কলারোয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এর আগে চেয়ারম্যান লাল্টু যশোর বিমান বন্দর হতে রওনা হওয়ার খবর পেয়ে পাঁচ শতাধিক ভক্ত নেতা কর্মি মোটর সাইকেল নিয়ে তাকে বরণ করতে অধির আগ্রহে জেলার শেষ সীমানা কলারোয়ার বেলতলায় অপেক্ষা করতে দেখা গেছে। প্রিয় নেতাকে সাথে নিয়েই কলারোয়াতে ফেরেন তার ভাল বাসার মানুষ গুলো।
একে একে বিভিন্ন স্থান হতে এক নজর চোখে দেখার জন্য ভিড় জমাতে থাকে ভক্তরা।
দোয়া অনুষ্ঠান পূর্বক অনানুষ্ঠানিক সংক্ষিপ্ত পরিসরে দোয়া চেয়ে বক্তব্য রাখেন কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, যুবনেতা কলারোয়া পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এম কালাম।
বক্তব্য রাখেন সার্বিক দায়িত্বে থাকা কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।
অনুষ্ঠানে সকলের দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সংক্ষিপ্ত বক্তব্যে লাল্টু বলেন- আমি আপনাদের দোয়ার বরকতে আজ আপনাদের বুকে ফিরে এসেছি। আপনারা আমার রক্তের কেহ নয় তার পরও আপনারা আমার জন্য যা করেছেন তা আমি আমৃত্যু শোধ করতে পারবো না। তাই আপনাদের টানে আমি আমার বাবা মাকে রেখে আগেই চলে এসেছি ভালবাসার টানে আপনাদের কাছে। আপনারা আমার জন্য দোয়া করেবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের দেওয়া পবিত্র দায়িত্ব পালন করতে পারি।
এর পর দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান।
এর আগে গত ১৩ অক্টোবর হার্টের সমস্যা নিযে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন লাল্টু, এর পর গত ২৬ অক্টোবর ওপেন হার্ট সার্জারি করান তিনি। আজ ০৫ সেপ্টেম্বর তিনি সুস্থ হয়ে কলারোয়া উপজেলা পরিষদে হাজিরা দেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd