1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ইটভাটায় বিজিবির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় ইটভাটায় বিজিবির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল আহাদ কলারোয়া প্রতিনিধি: জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর গাড়ীর টায়ারের গুড়া ব্যবহার করে ইট পোড়ানোর অভিযোগে কলারোয়ার একটি ইটভাটায় অভিযান চালিয়েছে টাস্কর্ফোস।
বিজিবির নেতৃত্বে মঙ্গলবার (১০ মার্চ ২০২৫) দুপুরে কলারোয়ার সোনাবাড়িয়ায় এসবি ব্রিকসে পরিচালিত উক্ত অভিযানে ২৫ লাখ টাকার টায়ারের গুড়া আটক ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন, বিজিবি’র নায়েব সুবেদার মোঃ শামীম আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা মঙ্গলবার দুপুরে কলারোয়ার সোনাবাড়িয়ায় এসবি ব্রিকসে অভিযান চালায়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কয়লার পরিবর্তে মেশিনের মাধ্যমে গুড়া করা বিপূল পরিমান টায়ারের গুড়া মজুদ পাওয়া যায়। টাস্কফোর্স পরিবেশ আইন লঙ্ঘন করে ইট ভাটায় টায়ারের গুড়া ব্যবহারের নিমিত্তে মজুদ রাখায় আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকার মালামাল জব্দ করে।
এছাড়া বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ১৭ ধারা মোতাবেক এসবি ব্রিকস এর মালিক কপিল দেব সরকারকে এক লক্ষ টাকা জরিমান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd