1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
করোনায় খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

করোনায় খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৮৯ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। ওই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। একই সময়ে সেখানে নতুন করে আরও এক হাজার ৪৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৪ জুলাই) একদিনে বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, ১ জুলাই সর্বোচ্চ ৩৯ জন, ২৯ ও ২৩ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ২৭ ও ২০ জুন ২৮, ২৫ জুন ২৩ ও ১৭ জুন বিভাগে ১৮ জন মারা যান।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরে খুলনা বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলার মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনায় ১৩, যশোরে ৬, মেহেরপুরে ৫, ঝিনাইদহে ৫, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার (৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগটির ১০ জেলায় মোট ৬২ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৬৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন। এদিকে সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনার চার হাসপাতালের ৪৪৫ বেডের বিপরীতে ৪১০ জন করোনা পজিটিভ ও উপসর্গের রোগী ভর্তি ছিলেন। এ হিসেবে ৯২ শতাংশ বেড পূর্ণ আছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd