1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো সাকিব আল হাসানের নাম। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নিজ বাসভবনে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন সাকিব। ওয়ানডেতে দায়িত্ব পাওয়ায় এখন তিন ফরম্যাটেই এক অধিনায়কের অধীনে বাংলাদেশের ক্রিকেট। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার।সাকিব এর আগে বাংলাদেশ দলকে ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় এসেছে ২৩ ম্যাচে। ২০১১ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপে খেলেছিল টাইগাররা। ২০২০ সালে মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তামিম। তার নেতৃত্বে ওয়ানডে সুপার লিগে সেরা তিনে থেকে শেষ করে বাংলাদেশ। তবে চোটের কারণে সাম্প্রতিক সময়ে দলে অনিয়মিত হয়ে পড়েন তামিম।
জুলাইয়ের শুরুতে দেন আবেগী অবসরের ঘোষণা। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরতে হয় তামিমকে। কিন্তু চোটের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে পড়ায় গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে আলোচনা করে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তামিম। সাকিব তারই স্থলাভিষিক্ত হলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd