1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে জেলা প্রশাসকের উপরকরণ বিতরণ, নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ্র উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আশাশুনিতে জেলা প্রশাসকের উপরকরণ বিতরণ, নারী সমাবেশে বক্তব্য ও বিনোদন কেন্দ্র উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ,শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে ও প্রতাপনগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে ৩টি এনজিও সংস্থা বিভিন্ন উপকরণ বিতরণ ও কম্বল বিতরণ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এরআগে প্রধান অতিথি অফিসার্স ক্লাবের সামনে শিশুদের বিনোদনের জন্য “কচি কাঁচার মেলা” নামে বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর পরিকল্পনা ও বাস্তবায়নে কচি কাঁচার মেলায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলার জন্য ব্যবস্থা রেখে স্লিপার,দোলনা ইত্যাদি নির্মান করা হয়েছে। প্রধান অতিথি লাল ফিতা কেটে ও লাল কাপড় অপসারণ করে উদ্বোধনী ফলক উন্মোচন করেন। অপরদিকে উপজেলার প্রতাপনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আখতার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd