1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আমার ভাঙনের গল্প আছে, তবু বেঁচে আছি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

আমার ভাঙনের গল্প আছে, তবু বেঁচে আছি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (৭ মার্চ) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা জানিয়ে প্রভা বলেন—‘কতবার কষ্ট পেয়েছি। অধিকাংশ সময়ে অজানা কারণে কেঁদেছি। আমি হৃদয়ে ব্যথা অনুভব করি, মনে হয় ছিড়ে যাচ্ছে। আমার ভাঙনের গল্প আছে। তবু আমি বেঁচে আছি, লড়াই করছি, যা স্বপ্ন দেখেছি তা অর্জন করছি, আমার যা প্রাপ্য তার দাবি করছি।’
চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবি—‘তারা খুব ভালো বন্ধু।’
ইমরানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি প্রভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, সব ছবি মুছে ফেলেছেন তিনি।ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন প্রভা। তবে সবকিছু পেছনে ফেলে ফের কাজে সরব হয়েছেন। জীবন অনেকটা গুছিয়ে নিয়েছেন। তারপরও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নোংরা আক্রমণের শিকার হন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd