1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২৩ বছর পালিয়ে থাকা কালিগঞ্জের আশরাফ গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

২৩ বছর পালিয়ে থাকা কালিগঞ্জের আশরাফ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আশরাফ কারিকর (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ সদরের মোকছেদ কারিকরের ছেলে।
র‌্যাব ৬ সাতক্ষীরা ক্যাম্পে সূত্রে জানাযায়, আশরাফ কারিকর সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত নড়াইল, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ২০১০ সালে আশরাফ কারিকর বিপুল পরিমান ফেন্সিডিলসহ নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মাদক মামলা হয়। মামলার বিচারকাজ শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ আশরাফ কারিকরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় ২৩ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব-৬, সাতক্ষীরা ও র‌্যাব-১, উত্তরা একটি যৌথ অপারেশন পরিচালনা করে ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-০৫ এলাকা হতে কুখ্যাত মাদক কারবারি মোঃ আশরাফ কারিকরকেগ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd