1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হরিদাস ঠাকুর আশ্রমের নব গঠিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান-২০২৩ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হরিদাস ঠাকুর আশ্রমের নব গঠিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান-২০২৩

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

হোসেন আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমে পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি শুক্রবার বেলা ১২ টায় কেঁড়াগাছির সোনাই নদীর ধার ঘেঁষে, অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে কমিটি অভিষেক সভার আয়জন করা হয়।
নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্ব ও বাবলু বসুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র বলেন শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম প্রতিষ্ঠানটি সকলের প্রচেষ্টার ফলে আজ এই অবস্থানে এসেছে। আপনাদের সহযোগিতা অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বেনাপোলের হরিদাস ঠাকুরের পাটবাড়ির সভাপতি, তাপস কুমার বিশ্বাস, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি অনীত মুখার্জি, সুধাংশু শেখার হালদার, কলারোয়া পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ পাল, ডাক্তার সুব্রত ঘোষ, অসীম ঘোষ, অমল বিশ্বাস, রনজিৎ দত্ত, মহিলা সম্পাদিকা গীতা রানী মিত্র, ইতি মজুমদার, রাম লাল দত্ত, উজ্জ্বল দাশ, রাম দাস, মিলন দত্ত, উত্তম ঘোষ, উর্জুন পাল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd