1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিনের মাথা ও পা সহ চোরাশিকারী আটক-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিনের মাথা ও পা সহ চোরাশিকারী আটক-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জের সাপখালী খাল থেকে হরিনের মাথা, পা ও রান্না করা মাংস সহ দুই চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগ।  বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর ৬টায় কোবাদক ফরেস্ট স্টেশনের সদস্যরা এই অভিযান চালান। এসময় তাদের কাছ থেকে হরিন ধরার ফাঁদও জব্দ করা হয়েছে।
আটক দুই চোরাশিকারী হলো গাবুরা ইউনিয়নের পার্শেমারী এলাকার বেলায়েত গাজীর ছেলে মুজিবর(৫২) ও একই এলাকার কুদ্দুস শেখের ছেলে ময়নুদ্দিন(৪০)।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার ফারুকুল ইসলাম জানান, সুন্দরবনে চোরাশিকারীদের একটি চক্র পাশ পারমিট ছাড়া চুরি করে বনে ঢুকে হরিন শিকার করে আসছে দীর্ঘদিন। এছাড়া শিকার করা হরিনের মাংস বিভিন্ন জায়গায় বিক্রয় করে তারা। আজ গোপন সংবাদের ভিত্তিতে হরিন ধরার ফাঁদ ও সদ্য জবাইকৃত হরিনের মাথা, পা ও মাংস সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী জানান, আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তরের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd