1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-মুজ-জোহরা।
অনুষ্ঠানে বল্লী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নেছার আলী ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নূরুল আলম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য এরাদ আলী, ইউপি সদস্য ছামছুর রহমান, ইউপি সদস্য আব্দুর রউফ, সংরক্ষিত ইউপি সদস্য কহিনুর বেগম, লিলিমা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে আত্মনিয়োগের আহবান জানান। অনুষ্ঠানে ৯জনকে মরণোত্তর সংবর্ধনাসহ মোট ২৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd