1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রভাবশালী দুই আওয়ামিলীগ নেতা আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

সাতক্ষীরায় প্রভাবশালী দুই আওয়ামিলীগ নেতা আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

শহর প্রতিনিধি: সাতক্ষীরায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল ) দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদ খানকে শহরের কাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়ারব হোসেনকে তার নিজ বাড়ি তুজুলপুর থেকে গ্রেফতার করে যৌথবাহিনী।
প্রভাবশালী আওয়ামীলীগের এই দুই নেতার মধ্যে মাকসুদ খান তৎকালীন আওয়ামী লীগের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবির মদতপুষ্ট হয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। আর কৃষক লীগ নেতা ইয়ারব হোসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার স্বাক্ষী দিয়েছিলেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।-

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd