1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের চাপায় তরুণী নিহত, আহত-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?

সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের চাপায় তরুণী নিহত, আহত-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় জোবাইদা ইয়াসমিন (১৮) নামে এক তরুণী নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার মামা আরিফুল রানা এবং ভ্যানচালক আরিফুল ইসলাম।
রোববার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা থেকে ব্যাটারি চালিত ভ্যানে মামা আরিফুল রানার সঙ্গে কুশখালি ছয়ঘরিয়ার দিকে যাচ্ছিলেন জোবাইদা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মাধবকাটির কাছে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন জোবাইদা। নিহত জোবাইদা ইয়াসমিন সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা শিবনগরের ইবাদুল ইসলামের মেয়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি চাপা দেওয়ার পর ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে ভ্যানচালক আরিফুল ইসলাম এবং যাত্রী আরিফুল রানা গুরুতর আহত হন। তাদের মধ্যে আরিফুল রানাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আটক ট্রাকের নম্বর ঢাকা মেট্রো ট-২২ ৩৮ ৭৫।
এদিকে নিহত তরুণীর মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক চালককে ধরতে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য সড়কে অতিরিক্ত গতি এবং বেপরোয়া চালনাকে দায়ী করেছেন। তারা দ্রুতগামী যানবাহনের নিয়ন্ত্রণ ও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd