1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার তরুণী সুন্দরবনের নদী সাঁতরে পশ্চিমবঙ্গে প্রেমিক অভীক মন্ডলের কাছে! - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরার তরুণী সুন্দরবনের নদী সাঁতরে পশ্চিমবঙ্গে প্রেমিক অভীক মন্ডলের কাছে!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের জলে কুমির, ডাঙায় বাঘ। কিন্তু নদীর ওপারে যে রয়েছেন প্রেমিক। তাই বাঘ-কুমিরের ভয়েও পিছিয়ে যাননি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা কৃষ্ণা মন্ডল। পশ্চিমবঙ্গে থাকা প্রেমিক অভীক মন্ডলকে বিয়ে করতে একঘণ্টা ধরে সুন্দরবনের মাতলা নদী সাঁতরে ভারতে এসেছিলেন। কলকাতার কালীঘাটে মা কালির মন্দিরে গিয়ে বিয়ে করে ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করে সংসারও বেঁধেছিলেন।
কিন্তু প্রেমের জন্য তার এই জীবনপণ করার গল্পই কাল হলো! শেষ পর্যন্ত সোমবার বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে কৃষ্ণা মন্ডলকে কলকাতার নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আগে নরেন্দ্রপুরের রানিয়ার বাসিন্দা যুবক অভীক মন্ডলের সঙ্গে ফেসবুকে আলাপ হয় বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা কৃষ্ণার। সেই আলাপ প্রেমে পরিণত হয়। অভীককেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন কৃষ্ণা। কিন্তু ভারতে আসার জন্য পাসপোর্ট বা ভিসা ছিল না তার কাছে। তাই বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলঘেরা পথে নদী পেরিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণায় ঢোকার পরিকল্পনা করেন ওই তরুণী। দিন কয়েক আগে বিপদে ভরা জঙ্গল পথ পেরিয়ে নেমে পড়েন মাতলা নদীতে। বাঘ-কুমিরের মুখে পড়ার আশঙ্কা থাকলেও সেসব বিপদের তোয়াক্কা না করেই একঘণ্টা নদী সাঁতরে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কৈখালীতে ঢুকে পড়েন কৃষ্ণা। সেখান থেকে তাকে গাড়িতে করে নিয়ে আসেন প্রেমিক। প্রেমিকের সঙ্গে দেখা করে কালীঘাট মন্দিরে গিয়ে বিয়েও সেরে ফেলেন দুজন। পুলিশ সূত্রে খবর, চার দিন আগে ভারতে ঢুকেছিলেন কৃষ্ণা।
বিয়ের পর সুখেই সংসার করছিলেন দুজনে। কিন্তু প্রেমের জন্য কৃষ্ণার এই সাহসিকতার কাহিনি লোকমুখে ছড়িয়ে পড়ে। তরুণীর নদী পেরিয়ে ভারতে ঢোকার এই গল্প পুলিশের কানে পৌঁছতেও দেরি হয়নি। এরপরই সোমবার রানিয়া এলাকায় হানা দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় কৃষ্ণাকে। আজই তাকে আদালতে পেশ করবে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd