1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দশ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এদিকে বৈশাখী মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ মেলা প্রাঙ্গণে একপ্রেস ব্রিফিং এ কথা জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি বলেন, বাঙালির অত্যন্ত আবেগের জায়গা হল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ উদ্দীপনা ও ঐতিহ্যের। নববর্ষকে কেন্দ্র করে আয়োজন করা হয় পান্তা ইলিশের। আয়োজন করা হয় লোকজ মেলা ও খেলাধুলা সহ নানা ধরনের অনুষ্ঠানের। এই মেলাকে ঘিরে সেখানে অনেক মানুষের সমাগম হয়। সেটাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সাতক্ষীরায় যাতে নববর্ষ উদযাপিত হয় এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা মূলক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষ যাতে স্বস্তিতে ও শান্তিতে সব অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে, সেখানে যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় এর জন্য সকল ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোটকথা পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলা সদরের পাশাপাশি আটটি থানায় সব জায়গায় পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি এবার পহেলা বৈশাখ মানুষ সুন্দরভাবে উদযাপন করতে পারবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd