1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রধান মন্ত্রীর গাড়ি বহর মামলায় ৭ বছর সাজার আসামী মালেক র‌্যাবের হাতে আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় প্রধান মন্ত্রীর গাড়ি বহর মামলায় ৭ বছর সাজার আসামী মালেক র‌্যাবের হাতে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : প্রধানমন্ত্রী গাড়িবহর হামলা মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৯ মে) গভীর রাতে সাতক্ষীরা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি আব্দুল মালেক সাতক্ষীরার কলারোয়া থানার বাসিন্দার‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার এক নারীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। ফিরে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় কতিপয় সন্ত্রাসী পথরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ গাড়িবহরে হামলা চালায়। গ্রেফতার আসামি আব্দুল মালেক ওই অপরাধীদের মধ্যে অন্যতম। তিনি তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ফলে ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আসামি আব্দুল মালেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় চলতি বছর ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক আসামি মো. আব্দুল মালেকসহ ৪৮ জনকে সাজা দেন। এরই ধারাবাহিকতায় ৯ মে রাতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd