1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “বঙ্গমাতা জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ”২০২১-২২ এর যশোর অঞ্চলের চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, বাংলা ভিশন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, দৈনিক আমার একুশ এর সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল আলিম, বিজয় টিভির সাতক্ষীরা প্রতিনিধি এসএম আকরামুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দরা।
সাংবাদিক নেতারা বলেন, ছেলেদের সঙ্গে সাতক্ষীরার মেয়েরাও খেলাধূলায় অনেক এগিয়ে রয়েছে। ফুটবলে সাতক্ষীরার মেয়েদের অর্জন আমাদের জন্য গৌরবের। শুধু আঞ্চলিক চ্যাম্পিয়ান নয় জাতীয় পর্যায়ে সাতক্ষীরার মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ান হবে এটি আমাদের প্রত্যাশা। সেভাবে খেলোয়াড়দের নিজেদেরকে প্রস্তুত করতে হবে।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা দলের কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স জানান, জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়ান শীপ ২০২১-২২ সালে সারাদেশে ৪৮টি দল অংশ গ্রহণ করেছে। অঞ্চল ভিত্তিক আটটি দল চূড়ান্ত পর্বে খেলার জন্য নির্বাচিত হয়েছে। চূয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, নড়াইল ও পটুয়াখালী জেলা দলের সঙ্গে প্রতিদ্ব›দ্বীতা করে সাতক্ষীরা জেলা দল আঞ্চলিক চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এখন চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান শিরোপার লড়াইয়ে অংশ নিবে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল।
সংবর্ধিত জেলা মহিলা ফুটবল দলের সদস্য আয়েশা, লিপিকা, রাফেজা, ষষ্ঠি, সাথী, তিথি, অঞ্জনা, সেবানী, ষষ্ঠি, প্রতিমা, সুমাইয়া, অয়ন্তিকা, জবা, তানিশা, সারথী, অঞ্জনা ও কেয়া উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd