1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই’ শীর্ষক আলোচনা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি

সাতক্ষীরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই’ শীর্ষক আলোচনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: 
তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১লা ডিসেম্বর সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মের জন্য মোবাইল আসক্তি সকল সাফল্য ও সফলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উন্নত দেশ গড়তে হলে আমাদের একটি দক্ষ সুশিক্ষিত জাতি দরকার। এ দেশ গড়তে হলে আগে আমাদের নিজেদেরকে গড়তে হবে। নিজেদের কিভাবে গড়ে তুলতে হবে তার জন্য একটি লক্ষ্য স্থির করা দরকার। নিজেকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পরিবার থেকেই আগে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির মূল উৎপাঠন করতে পারলেই দেশ ও জাতি উন্নত হবে। সব কিছুর জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, নির্বাহী ম্যাজিস্ট্রট ইশতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা আয়েশা সিদ্দিকা, মোহিনী তাবাচ্ছুম, প্রমুখ। এ সময় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd