1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটিতে স্থান পাওয়া শ্যামনগরের ২ যুব নেতাকে ফুলের শুভেচ্ছা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটিতে স্থান পাওয়া শ্যামনগরের ২ যুব নেতাকে ফুলের শুভেচ্ছা

শেখ আব্দুস সালাম শ্যামনগর
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৬ সংবাদটি পড়া হয়েছে

শেখ আব্দুস সালাম শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আগামী ৭ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা ও আনন্দ মিছিল উপলক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভা,পরবর্তী জেলা আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটিতে শ্যামনগর উপজেলা হতে স্থান পাওয়া নেতৃবৃন্দকে শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক স ম আব্দুস সাত্তার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুস সালাম। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বক্তৃতায় বৃহস্পতিবারের জেলা যুবলীগের নেতৃবৃন্দকে সংবর্ধনা এবং মিছিল সফল করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন। উক্ত সভায় শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এবং যুগ্ম আহ্বায়ক প্রভাষক শরিফুল ইসলাম সোহাগ, আব্দুল মজিদ, মিজানুর রহমান মিজান, আল মামুন লিটন, হাফিজুর রহমান,বক্তব্যে প্রদান করেন জেলা যুবলীগের আহবায়ক কমিটি সদস্য শেখ আব্দুস সালাম তার বক্তব্যে এক ঝাঁক সাবেক ছাত্র নেতাদের নিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের কমিটি প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সম আব্দুস সাত্তার তার বক্তৃতায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনে সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের একটি শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে সকলকে সহযোগিতা কামনা করেন এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এবং আগামী ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার যুবলীগের জেলা আহ্বায়ক কমিটি সংবর্ধনা এবং মিছিলে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম সোহাগ ও আল মামুন লিটন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd