1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারি প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না’: মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সরকারি প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না’: মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি:  মন্ত্রীপরিষদ সচিব ড. আব্দুর রশিদ বলেছেন, রাস্তা-ঘাট নির্মাণসহ সকল সরকারি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবেনা।
আজ শনিবার (১ফেব্রুয়ারী) সকালে কালিগঞ্জের খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রশিদ আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। পাশাপাশি দেশের আইন-কানুন মেনে চলতে হবে। তাহলে দেশ শান্তির দেশ হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অণুজা মন্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুর জামান রাকিব প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে ১২০ দুস্থ পরিবারকে কম্বল প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd