1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারি কেবিএ কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন" - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সরকারি কেবিএ কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন”

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা :স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে নানা কর্মসূচী পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল-সকাল সাড়ে ৮ টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন ও কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. মইনুদ্দিন খান এর নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শিক্ষক মিলনায়তনে দিবসের আলোচনা, করোনায় মৃত্যুবরণকারী কলেজের স্টাফ মো. মামুন ইসলাম (মাওলা) স্মরণে ১ মিনিট নিরবতা পালন, দোয়া অনুষ্ঠান এবং সবশেষে সকাল পৌনে ১০ টায় শিক্ষকদের উপস্থিতিতে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এবং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন এর নেতৃত্বে দেবহাটা উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি হিসেবে দিবসের আলোচনায় অংশ নেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন। শিক্ষক ও রোভার নেতা মো. আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন কলেজের শরীর চর্চা বিষয়ের শিক্ষক মো. সামছুল হুদা কবীর খোকন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক ও রোভার নেতা মো. মনিরুজ্জামান (মহসিন) এবং গীতা পাঠ করেন প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
সবশেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে একদল দুষ্কৃতকারীদের দ্বারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের মধ্য থেকে শাহাদাতবরণকারী এবং করোনায় অপরিণত বয়সে সম্প্রতি মৃত্যুবরণকারী কলেজের স্টাফ মামুন ইসলাম (মাওলা) এর রুহের মাগফিরাত কামনা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান, সহকারী অধ্যাপক মো. আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd