1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সমস্ত ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতেই হবে: তাসকিন আহমেদ চিশতি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সমস্ত ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতেই হবে: তাসকিন আহমেদ চিশতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জনসভা সফল করতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় বিএনপির উপজেলা কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা ৪ আসনের সাংগঠনিক টিম প্রধান পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি। এ সময় তিনি বলেন-সকল ভেদাভেদ ভুলে তৃনমুল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করতেই হবে। এখন থেকে একটি শ্লোগান হবে আর সেটি হবে জননেতা তারেক রহমানের শ্লোগান। শ্লোগানে শ্লোগানে মুখরিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্লোগান। এখন নেতা নির্ধারণ হবে ওয়ার্ড পর্যায়ের কর্মীদের মাধ্যমে সুতরাং আমি অমুক নেতার, সে তমুক নেতার শ্লোগান শুনতে চাইনা। আজ যেমন কালিগঞ্জের সকলে একটি টেবিলে বসেছি, তেমনি আগামী দিনেও এক টেবিলে বসে সম্পুর্ন গনতান্ত্রিক ভাবে কমিটি গঠন পর্যন্ত কাজ করতে হবে। জননেতা তারেক রহমান আমাদের সেই বার্তা দিয়েছেন এবং দলকে আপন মনে সাজাচ্ছেন। এসময়ে শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামানসহ বিএনপি ও সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে আগামী ২৫ ফেব্রুয়ারীর সমাবেশ সফল করতে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি গ্রহনের তাগিদ দিয়েছেন সাংগঠনিক টিমের প্রধান আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd