1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদরের কুশখালী ইউনিয়নে সরকারি রাস্তা ও প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সদরের কুশখালী ইউনিয়নে সরকারি রাস্তা ও প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

কুশখালী ইউনিয়ন প্রতিনিধি: ক্ষমতার অপব্যবহার করে গোপনে গ্রামীণ রাস্তার পাশের গাছ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের বাউকোলা গ্রামে।  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন ক্ষমতার অপব্যবহার করে জনৈক আব্দুল আলীম কুশখালী ইউনিয়নের বাউকোলা গ্রামের পশ্চিম মাঠের রাস্তার ৯টি গাছ কেটে নিয়ে ফার্নিচার তৈরি করে বিক্রি করেছেন। এছাড়া বাউকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিরিশ গাছের বড় বড় ডাল কেটে নিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ পেয়ে এ বিষয়ে সরেজমিনে তদারকিতে যান কুশখালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মহাসিন হোসেন। তিনি বলেন আমি উপরের নির্দেশনা মোতাবেক তদন্ত করে সদর এ্যাসিল্যান্ড অফিসে রিপোর্ট জমা দিয়েছি।
এবিষয়ে অভিযুক্ত আব্দুর আলিম বলেন রাস্তার পাশের মরাগাছ অনেকেই কেটে নিয়ে যাচ্ছে কিন্তু আমি এবিষয়ে কিছু জানিনা। বাউকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিরিশ গাছ কাটার বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বলেন এটিতো মিটে গেছে। কারা মিটিয়েছে জানতে চাইলে তিনি বলেন যারা অভিযোগ দিছিলো এবং এলাকাবাসী মিলে মিটিয়ে ফেলেছে।
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ বলেন আমি অভিযোগ পেয়ে তদন্তে পাঠিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd