1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নে বজ্রপাতে নিহত-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নে বজ্রপাতে নিহত-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৬৭ সংবাদটি পড়া হয়েছে

শেখ আব্দুস সালাম শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামে মোঃ আব্দুস সাত্তার (৫৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট ২০২৩) বেলা অনুমানিক সাড়ে ১১টায় বিলে গরুর জন্য ঘাস কাটার সময় আকস্মিক বজ্রপাতে নিহত হন তিনি।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বিলে যান। ঘন্টাখানেক পরে বাড়িতে সংবাদ আসে বজ্রপাতে নিহত হয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী মোঃ আশরাফ আলী বলেন, নিহত আব্দুস সাত্তারসহ ৪জন বিলে কাজ করছিলেন। বজ্রপাতের শব্দ শুনে তাকাতেই দেখি আব্দুস সাত্তার পড়ে গেছে। পাশে থাকা পতিরাম দাঁড়িয়ে আছে। পতিরামের ছেলে বিশ্বরূপ চিৎকার করে দৌড়াচ্ছে। বিষয়টি দেখে এগিয়ে যেয়ে দেখি আব্দুস সাত্তার মৎস্য ঘেরে আহত হয়ে পড়ে আছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তার বুকে ও ঘাড়ে তাপে পুড়ে গেছে বলেও জানান আশরাফ। ঘটনার সময় সাত্তারের পাশে থাকা পতিরাম বলেন, বিকট শব্দের পর আমি কিছুই বলতে পারিনা। যখন জ্ঞান ফিরেছে তখন দেখি সাত্তার মারা গেছেন। মৃত্যু কালে তিনি ৪কন্যা সন্তান স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহত আব্দুস সাত্তারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd