1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের মুন্সিগঞ্জে স্লুইসগেটে  হঠাৎ ধ্বস নামায় আতংকিত এলাকাবাসী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরের মুন্সিগঞ্জে স্লুইসগেটে  হঠাৎ ধ্বস নামায় আতংকিত এলাকাবাসী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানি নিস্কাশনের জন্য একমাত্র  স্লুইসগেটে  গত বৃহস্পতিবার রাতে হঠাৎ ধস নেমে বড় ধরনের ছিদ্র হয়েছে। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় উপক‚লীয় এলাকা মুন্সীগঞ্জ, নীলডুমুর, নওয়াবেঁকি সংযোগ রাস্তার মাঝে মুন্সীগঞ্জের এই স্লুইস গেটটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার ফলে এ জনপদে আতংক বিরাজ করছে।
স্লুইসগেটে  টি এই মুহূর্তে সংস্কার না করা হলে কয়েকটি ইউনিয়ন ভেসে যেতে পারে বলে জানান বুড়িগোয়ালিনী ইউপি প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ। স্থানীয়রা বলেন, বছরে দুই একবার এই গেটটির বিভিন্ন স্থান ভেঙে যায়। তবে পানি উন্নয়ন বোর্ড যেন-তেন করে মেরামত করে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে। হঠাৎ করে আবার নতুন করে বিভিন্ন স্থানে ভাঙতে শুরু করেছে।
চন্ডিপুর এলাকার মফিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জের  স্লুইসগেটে টি ভেঙে গেলে শতশত মৎস্য ঘেরসহ কৃষি ক্ষেত খামার ভেসে যাবে। মুন্সীগঞ্জ স্লুইসগেটে টি সংস্কার করতে এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd