1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরের গাবুরায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরের গাবুরায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরের গাবুরায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক র‌্যালি, আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ আব্দুল বারীর সভাপতিত্বে গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -০৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জি এম শফিউল আযম লেনিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর হত্যার মধ্যে দিয়ে তারা স্বাধীনতার চেতনা কে নস্যাৎ করতে চেয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলার মানুষের নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চলছে তারা আবারও দেশি বিদেশি শত্রুদের সাথে হাত মিলিয়ে তথা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও মুক্তিযুদ্ধের চেতনার সাথে থাকুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহাসিন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আব্দুল মান্নান খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে তিন সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd