1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর ব্যুরো চীফঃ সাতক্ষীরার শ্যামনগরে সর্বস্তরের ওলামা কেরার ও তৌহিদী জনতার আয়োজনে স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।১১জুন(শনিবার)বিকাল ৪টা থেকে খন্ড খন্ড প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মাদ্রাসা ময়দানে গণজমায়েতে মিলিত হয়। পরবর্তীতে বৃহৎপরিসরে মিছিলটি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জে,সি,কমপ্লেক্স চত্তরে জন সমুদ্রে পরিণত হয়ে এক বিশাল সভাবেশ অনুষ্ঠিত হয়।
উলামা পরিষদের সভাপতি মুফতী আলহাজ্ব আব্দুল খালেক এর সভাপতিত্বে বক্তারা এ সময় ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এবং আয়েশা সিদ্দিকা (রা:)কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান এবং অবিলম্বে কুরুচিপূর্ণ এমন মন্তব্যের জন্য বিজেপি সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানানো হয়। শ্যামনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার তৌহিদী জনতা ফেস্টুন /প্লাকার্ড নিয়ে মিছিল সহকারে শ্যামনগরে আসেন। শান্তিপুর্ণ ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd