1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে বিনামূল্যে ব্রি-৩৪ ধানের বীজ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে বিনামূল্যে ব্রি-৩৪ ধানের বীজ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ৫০ জন কৃষক দের পুনর্বাসনের জন্য ব্রি-৩৪ উদ্ভাবিত আমন ধানের বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়েছে। ৮ আগষ্ট (শনিবার) বেলা-১১ টায় উপজেলা কৃষি অফিসার কার্যালয় মিলনায়তনে ইউএনও আ,ন,ম আবুজর গিফারীর সভাপতিত্বে বীজ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোবাইল ভারচুয়্যাল এর মাধ্যমে প্রধান অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিট গাজীপুরের মহা-পরিচালক ড.শাহজাহান কবীর, বিশেষ অতিথি সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম,সাতক্ষীরার ব্রি-আঞ্চলিক কার্যালয়ের প্রধান ডঃ এস,এম,মফিজুর রহমান, সিনিয়র সাইন্টিফিক অফিসার ইমরান উল্লাহ সসরকার, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার এস,এম, এনামুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লতিফুল হাসান প্রমূখ। সাতক্ষীরার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিট আঞ্চলিক কার্যালয় এর বাস্তবায়নে এবং শ্যামনগর কৃষি সম্প্রসারণ এর সহযোগিতায় ৫০ জন কৃষক দের মাঝে প্রত্যেকে ৩ কেজি করে বিনা মূল্যে ব্রি- ৩৪ ধান বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ শ্যামনগর উপজেলা উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জিয়াউল হক জিয়া। অতিবর্ষণে শ্যামনগরের সর্বত্রে আমন ধান বীজতলার চারা মরে যাওয়ায় প্রায় ৬/৭শত মেঃটঃ বীজ বিশেষ প্রয়োজন হওয়ায় উপজেলা কৃষি বিভাগ বীজ সংগ্রহে ব্যস্ততম সময় পার করছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd