1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর শিষ্যদের উদ্যোগে সর্ব বৃহৎ মহাভক্ত সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর শিষ্যদের উদ্যোগে সর্ব বৃহৎ মহাভক্ত সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

উপকূলীয় প্রতিনিধি: বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবনের কোল ঘেষে অবস্থিত শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সাধু পাড়ার গুরু আশ্রমে মহা ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীনতার প্রতিমূর্তি পরমারধ্যতম গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর শিষ্যদের উদ্যোগে ৩রা মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্রী শ্রী রতিকান্ত প্রভুর বাংলাদেশের হাজার হাজার শিষ্যদের সমন্বয়ে একটি মঙ্গল শোভাযাত্রা গুরু আশ্রয় শুরু করে নবদ্বীপ বৃন্দাবনের অনুকরণে সুন্দরবনের মালঞ্চ নদীর কূলে গড়ে তোলা শ্যামকুন্ড, মাধবকুণ্ডের যুগোল ঘাট ও গিরি গোবর্ধন পরিক্রমা শেষে গুরু আশ্রমে এসে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ উন্মোচন করেন।
পরবর্তীতে গুরু পূজা, গুরু প্রনামে নৃত্য, সর্ব তীর্থ উদ্বোধন , পঞ্চতত্ত্ব বন্দনা , ভগবত আরতি, ভগবত পাঠ ও ভজন কৃত্তন অনুষ্ঠিত হয়। এবং শ্রী শ্রী রতিকান্ত প্রভু নিত্য ভজন দীপিকা বই এর মোড়ক উন্মোচন করেন।
ধর্মীয় সংগীত পরিবেশন করেন ডাক্রার হরিপদ, তাপস কুমার এবং ভগবত আলোচনা করেন নিতাই চন্দ্র মন্ডল (কাঁচড়াহাটী), প্রমিলা দাসী(প্রভুর প্রথম শিষ্যা,অখৈত কৃষ্ণ দাস (খুলনা),গোপাল কৃষ্ণ দাস (বংশিপুর), বৃন্দদাসী গোস্বামী(নদীয়া,ভারত),বিল্লমঙ্গল কৃষ্ণ দাস(সাতক্ষীরা), খুলনা বি এল কলেজের সহকারী অধ্যাপক পবিত্র কৃষ্ণ দাস প্রমুখ।
উক্ত মহা সম্মেলনে আগত ভক্তদের সাদুবাদ এবং সবাইকে সংবর্ধনা জানান গুরুদেব শ্রী শ্রী রতিকান্ত প্রভুর পুত্র শ্রীমান চারু কৃষ্ণ (ঠাকুর) দাস অধিকারী, শ্রীমান জগন্নাথ দাস, শ্রীমান হরিপ্রসাদ দাস অধিকারী, শ্রীমান দামোদর দাস এবং তারা ৪ঠা মার্চ মহা নাম যজ্ঞ যজ্ঞানুষ্ঠানের সকলকে স্ববান্ধোবে আমন্ত্রিন জানান ।
এসময় মহা সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল, যুগ্ম আহবায়ক পীযুষ বাউলিয়া পিন্টু, হিন্দু বিবাহ রেজিস্ট্রার সুজন কুমার দাস,হিমাংশু মন্ডল ,সদস্য সচিব উৎপল মন্ডল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd