1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে ক্লিনিক্যাল বর্জ্য যত্রতত্র না ফেলার দাবি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগরে ক্লিনিক্যাল বর্জ্য যত্রতত্র না ফেলার দাবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ক্লিনিক্যাল বর্জ্য যত্রতত্র না ফেলার দাবি জানিয়েছে স্থানীয় জনগোষ্ঠী। এ বিষয়ে শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও বেসরকারি সংস্থা বারসিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবিটি পেশ করে। এ সময় উপজেলা প্রশাসন পরিবেশ দূষণ রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ^াস দেয়। বিষয়টি আমলে নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ আক্তার হোসেন জরুরীভাবে ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন এবং তাদের দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশ দেন এবং সাথে এখন থেকে ক্লিনিক্যাল বর্জ্য যত্রতত্র না ফেলে নিজেদের ব্যবস্থাপনায় ডাম্পিংয়ের নির্দেশ দেন। এদিকে, নির্দেশনা অনুযায়ী স্ব স্ব ক্লিনিক কর্তৃপক্ষ বর্জ্য অপসারণ করে নেন এবং ভবিষ্যতে পরিবেশ দূষণ করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, শ্যামনগরের ক্লিনিক মালিকেরা উপজেলার নকিপুর গ্রামের জমিদার বাড়ির মসজিদ এর পিছনে কালভার্ট সংলগ্ন খাল ও জমিতে রাতের অন্ধকারে ক্লিনিক্যাল পলিথিন, সুচ, হ্যান্ডগ্লোভস, গজ প্যাড, স্যালাইনের প্যাকেট ফেলে যাচ্ছে। ফলে খাল-জমির মাটি ও পানি দূষিত হচ্ছে। এ কারণে খালে এবং জমিতে কৃষকেরা নামতে পারছে না। এছাড়াও সুচ ও কাঁচ ফুটে বিপদের শংকা তৈরি হচ্ছে। বিষয়টি বারসিকের সহায়তা চাওয়া হয়েছিল। তাদের সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যায়। তিনি বিষয়টি আমলে নিয়ে দ্রুততার সাথে সমাধান করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd