1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পাচ্ছেন ডিসি-ইউএনও - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব পাচ্ছেন ডিসি-ইউএনও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে জেলা পর্যায়ের প্রতিষ্ঠানে সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে সভাপতি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।এ ছাড়া মহানগর পর্যায়ে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকবেন।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪ সালের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৬৮ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশনায় অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো।
এ ছাড়া মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার অথবা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হলো। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd