1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শপথ নিনেল কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শপথ নিনেল কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: ৫ম ধাপে অনুষ্ঠিত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়নের বারংবার নির্বাচিত চেয়ারম্যান ভিপি মোরশেদ ও সাঈদ আলী গাজীর শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী বেলা ১২টার সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের সভা কক্ষে এই শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
শপথ বাক্য পাঠ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এক সংক্ষিপ্ত বক্তব্যে কেরালকাতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) বলেন- আমাকে তিন তিন বার নৌকা প্রতীক দিয়ে ভোট করার সুযোগ করে দেওয়ার জন্য সর্ব প্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এবং তার বিজ্ঞ মনোনয়ন বোর্ডের সকলের প্রতি।
এসময় তিনি কেরালকাতা ইউনিয়নের দল মত নির্বিশেষে বিপুল পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করায় সকল ভোটার সমর্থকদের ধন্যবাদ শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে সকলকে সাথেই কেরালকাতা ইউনিয়নকে উন্নয়নশীল ও ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুরূপ বক্তব্য দিয়ে কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজী বলেন- জনগন আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন আমি জনগণের জন্য কাজ করতে চাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd