1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরের নওঢয়াবেঁকী বাজারে বিক্ষোভ মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরের নওঢয়াবেঁকী বাজারে বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

উপকূলীয় প্রতিনিধি: ভারতে বিজেপির মুখপাত্র মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০ টায় নওয়াবেঁকী বাজার মসজিদের সামনে জমায়েত হয়ে শুরু করে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে জড় হয়।।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দলীয় মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া প্রধান নাবিন কুমার জিন্দাল মহানবী (সা.) সম্পর্কে কটুক্তি করেছেন। তাদের এমন কর্মকান্ডে সমগ্র বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরাও ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে ভারতের নেতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এসময় বক্তারা আরও উল্লেখ করেন, ধর্মীয় শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে গোটা ভারতীয় উপমহাদেশে তারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাচ্ছে। এর মাধ্যমে তারা হিন্দু ও মুসলমানদের যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সেটা মুছে দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। সমাবেশে সংশ্লিষ্ট বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd