1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মধু আহরণে প্রথম ধাপে দল বেঁধে সুন্দরবনে ৪০০ মৌয়াল - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মধু আহরণে প্রথম ধাপে দল বেঁধে সুন্দরবনে ৪০০ মৌয়াল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরায় চলতি বছরের মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই ৪০০ মৌয়াল মধু সংগ্রহের জন্য বনে প্রবেশ করেছে। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। অনুকূল আবহাওয়ায় এ বছর মধু আহরণের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে খুলনা বিভাগীয় বন সংরক্ষক ডিএফও বশিরুল আল মামুন জানান। গতকাল সোমবার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন চত্বরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও প্রধান অতিথি এস এম জগলুল হায়দার মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন। খুলনা বিভাগীয় বন সংরক্ষক (পশ্চিম) বশিরুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। অন্য মৌয়ালরা এখন সুন্দরবনে যেতে নৌকা মেরামত ও প্রয়োজনীয় উপকরন গোছাতে ব্যস্ত সময় পার করছেন। চলতি আহরণ মৌসুমে মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সুন্দরবন বিভাগের। সুন্দরবন বিভাগ ও মৌয়ালরা বলছেন, এপ্রিলের শুরুতেই সুন্দরবনে গড়াইন ও খলিশা গাছের ফুলের মধু সংগ্রহের উপযুক্ত সময়। গড়াইন ও খলিশা ফুলের মধু ছাড়াও জুন পর্যন্ত ৩ মাস ধরে বিশ্ব ঐতিহ্য এলাকা (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) সুন্দরবনের বিভিন্ন গাছের ফুলের মধু মৌচাক থেকে পর্যায়ক্রমে সংগ্রহ করবেন মৌয়ালরা। এ সময়ে মহাজনদের কাছ থেকে আগাম টাকা (দাদন) নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যান মৌয়ালরা। এক-একটি নৌকার মৌয়ালরা বন বিভাগ থেকে নির্ধারিত রাজস্ব পরিশোধ করে ৪৫ দিনের পাশ পারমিট নিয়ে জন্য সুন্দরবনে অবস্থান করবেন। এসময়ে গাছে ঝুলে থাকা মৌচাক থেকে মৌয়ালরা সংগ্রহ করবেন কাঙ্খিত মধু। মৌয়ালরা জানান, তারা বড় এক-একটি মৌচাক থেকে ১৫ থেকে ২০ কেজির অধিক মধু পেয়ে থাকেন।
বশিরুল আল মামুন আরো জানান, চলতি বছর সাতক্ষীরা রেঞ্জে এক হাজার ৫০ কুইন্টাল মধু এবং ২৬৫ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল মধুর জন্য ৭৫০ টাকা এবং প্রতি কুইন্টাল মোমের জন্য এক হাজার ৫০০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। সুন্দরবনে বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষিত কম্পার্টমেন্ট ৪৯, ৫১(এ), ৫১(বি), ৫২, ৫৩, ৫৪ ও ৫৫ নম্বর এলাকায় মৌয়ালরা মধু আহরণ করতে পারবেন না।
তিনি জানান, একবার অনুমতি নিয়ে মৌয়ালরা সুন্দরবনে ১৪ দিন অবস্থান করে মাথাপিছু ৫০ কেজি মধু এবং ১৫ কেজি অপরিশোধিত মোম আহরণ করতে পারবেন। চলতি আহরণ মৌসুমে মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সুন্দরবনের কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd