1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। একসময় দেশের ভোটার তালিকায় এককোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিলো। পরে ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভূল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় ভোটদানকে দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিৎ।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক (বুধবার) সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে আয়োজিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে আমাদের এসডিজি’র লক্ষ্য অর্জন করতে হবে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম. মাজহারুল ইসলাম। সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ বক্তৃতা করেন। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হয়। এর আগে অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd