1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন মুক্ত চিন্তার পথিকৃৎ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন মুক্ত চিন্তার পথিকৃৎ

আলম হোসেন কলারোয়া:
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৮ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া থেকে: ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্ত চিন্তার মানুষ। তিনি এ চেতনা ছড়িয়ে গেছেন প্রজন্ম থেকে প্রজন্মে। তিনি ভালোবাসতেন এ দেশকে, এদেশের মানুষকে। তিনি শিখিয়েছেন, কীভাবে অধিকার আদায়ের সংগ্রামে সংগঠিত হতে হয়। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা মানুষ কখনো ভুলবে না। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষক নেতা ভাষাসৈনিক আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র দশম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা এ কথাগুলো বলছিলেন।
বক্তারা আরও বলেন, শেখ আমানুল্লাহ বিশ্বাস করতেন, বাঙালি জাতির যা কিছু অর্জন, তার মূলে রয়েছে একুশের চেতনা। ভাষা আন্দোলনই বাঙালির সব আন্দোলন-সংগ্রাম ও অর্জনের পটভূমি।
ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে পারায় তিনি গর্ব বোধ করতেন সবসময়। সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইক্বরা চাইল্ডের অধ্যক্ষ ইউনুছ আলি, পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি শেখ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, প্রভাষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রব, হরিসাধন ঘোষ, আজহারুল ইসলাম, আব্দুল আলিম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস এর শিক্ষক শাহজাহান আলী শাহিন, মিজানুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক নেতা বাকি বিল্লাহ শাহী। এর আগে সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়াত ভাষাসৈনিক শেখ আমানুল্লাহ’র নিজ গ্রাম উপজেলার ঝাঁপাঘাটের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি ফাতেহা পাঠ করা হয়। অনুরূপ কর্মসূচি পালন করে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd