1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভারত থেকে বেনাপোল দিয়ে ১০১ টন বিস্ফোরক আমদানি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভারত থেকে বেনাপোল দিয়ে ১০১ টন বিস্ফোরক আমদানি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৪৫ সংবাদটি পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১০১ মেট্রিক টন বিষ্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ১১টি ভারতীয় ট্রাকে ওই বিস্ফোরক দ্রব্য আমদানি করে।
সোমবার (২০ ডিসেম্বর) বিকালে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরকের চালানটি চট্রগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনের পথে রওনা হয়।
এর আগে বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১১টি ভারতীয় ট্রাকে এ বিস্ফোরক দ্রবের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এ চালানের কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করেছেন মেসার্স ওয়েলকে নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট।
মেসার্স ওয়েলকে সিঅ্যান্ডএফ এজেন্ট এর স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান বলেন ভারত থেকে আমদানিকৃত বিস্ফোরক দ্রব্য কাস্টমস কতৃক সকল প্রসিডিউর এবং রাষ্ট্রীয় গোপনীয়তা স্বার্থে সকল প্রসিডিউর কমপ্লিট করা হয়।
আমদানিকারক মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান সোহেল বলেন চট্টগ্রাম অঞ্চলে তেল-গ্যাস খননে প্রস্তুতি চলছে। তার জন্য ভারত থেকে এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ায় বিস্ফোরক দ্রব্য বাংলাদেশি ১৭টি ট্রাকে করে বেনাপোল বন্দর থেকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে তেল-গ্যাস খনন কাজে ব্যবহার করা হবে এ বিস্ফোরক দ্রব্য।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান বলেন অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া দ্রæত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd