1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভাতা কার্ড দেয়ার নামে প্রতারণা, কালিগঞ্জে যুবকের সাজা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভাতা কার্ড দেয়ার নামে প্রতারণা, কালিগঞ্জে যুবকের সাজা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড করে দেয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা নেয়ার অভিযোগে সাইফুল ইসলাম (২৯) নামে এক যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সফর উদ্দীন মোড়লের ছেলে।
কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সমাজসেবা অফিস থেকে ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড করে দেওয়ার নাম করে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো।
গত কয়েক মাস আগে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর এলাকার আঞ্জুয়ারা খাতুন নামে এক নারীর কাছ থেকে সমাজসেবা অফিসের কার্ড করে দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারক সাইফুল ইসলাম।
ভুক্তভোগী ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে উপজেলা তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রতারক সাইফুলকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইফুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম সাজা প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান আরও জানান, ‘উপজেলা সমাজসেবা অফিস থেকে ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড পেতে কোন টাকা লাগে না। কেউ টাকা চাইলে প্রমাণসহ ধরে নিয়ে আসুন। দোষীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd