1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বড়দলের মোহাম্মদনগর জামে মসজিদের অবস্থা জীর্ণশীর্ণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বড়দলের মোহাম্মদনগর জামে মসজিদের অবস্থা জীর্ণশীর্ণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোহাম্মদ নগর গ্রামে অবস্থিত জামে মসজিদের জীর্ণশীর্ণ ঘরে নামাজ আদায় করে আসছেন এলাকার মুসল্লিরা। মসজিদ উন্নয়নের সামর্থ না থাকায় দীর্ঘদিন খুবই কষ্টে মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে হয়।
বড়দলের চকবুড়িয়া গ্রাম যার বর্তমান নাম মোহাম্মদ নগর। মোহাম্মদ নগর এলাকার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে মানুষ উঠে এসে এই গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। অর্থনৈতিকভাবে তারা সচ্ছল না হওয়ায় নিজেদের বাসগৃহ ও দৈনন্দিন সংসার নির্বাহে তাদের অধিকাংশকেই কষ্টকর পরিস্থিতির মধ্যে থাকতে হয়। তাই মসজিদের উন্নয়ন, মসজিদ পুননির্মান কাজ করার মত চিন্তা তারা মাথায় নিতে পারছেন না। কোন রকমে ঘেরাবেড়া দিয়ে টিনের ছাউনির মধ্যে তারা সালাত আদায় করে থাকেন। ছাউনির টিন মরিচা ধরে ও ভেঙ্গে যাওয়ার বৃষ্টির পানি ঘরের মধ্যেই পড়ে থাকে। ঝর-বাতাসের সময় নড়বড়ে অবস্থার কারণে মুসল্লিরা দুশ্চিন্তায় থাকেন কখন নাজানি চাল ভেঙ্গে গায়ের উপরে পড়ে তা নিয়ে। টিন উড়ে না যায় সেজন্য ইটদিয়ে চেপে রাখার চেষ্টা করা হয়েছে। পানি ভিতরে না পড়ে তা ঠেকাতে চালের উপর বিছিয়ে দেওয়া হয়েছে পলিথিন পেপার। ঘর এতটা ছোট যে মসজিদে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়। এহেন অসহায় পরিস্থিতিতে থাকা মুসল্লিদের পাশে দাঁড়িয়ে মসজিদের উন্নয়নে শরীক হওয়ার জন্য মুসল্লিরা তাকিয়ে আছেন সরকারি বেসরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি ও ধর্মপ্রাণ মানুষের দিকে।
মসজিদ কমিটির সভাপতিসহ মুসল্লিরা আকুতি জানিয়েছেন, জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনসহ এলাকার বিত্তবান ও ধর্মপ্রাণ সকল মানুষের কাছে। যাতে তাদের মসজিদটিকে সুন্দর ও দৃষ্টিনন্দন মসজিদে রূপান্তর করা যায় সে ব্যাপারে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd