1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
“বেশি নেতা গিরি ফলাতে গেলে তার পরিনাম হবে সাদা কাপড়” বলে হুমকি দিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান টোকনকে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

“বেশি নেতা গিরি ফলাতে গেলে তার পরিনাম হবে সাদা কাপড়” বলে হুমকি দিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান টোকনকে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়ন পরিষদের হলরুম থেকে বেনামি চিঠিসহ কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ মে) বেলা ১২টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুম থেকে এসব উদ্ধার করা হয়। চিঠিতে লেখা আছে, ‘বেশি নেতা গিরি ফলাতে গেলে তার পরিনাম হবে সাদা কাপড়।
রতনপুর ইউনিয়ন পরিষদের সচিব খাঁন আহাদুর রহমান বলেন, পরিচ্ছন্নতা কর্মী রহিমা বেগম সকাল ১০টার দিকে পরিষদের হলরুম পরিষ্কার করতে যান। এসময় হলরুমে পলিথিন ব্যাগের ভেতরে সাদা কাপড় দেখতে পেয়ে বিষয়টি আমাকে অবহিত করেন। পরে পলিথিন ব্যাগ খুলে দেখা যায় কাফনের সাদা কাপড় ও বেনামি একটি চিঠি।
চিঠিতে লেখা আছে,“বেশি নেতা ফলাতে গেলে শেষ পরিনাম হবে সাদা কাপড়”।
ইউপি সচিব বিষয়টি ঢাকায় অবস্থানরত রতনপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলিম আল রাজী টোকনকে অবহিত করেন।
ইউনিয়নবাসী বলেন এই দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। যাহাতে আগামীতে এমন করে দুস্কৃতিকারীরা হুমকি দিতে না পারে। ইউনিয়নবাসী আরোও বলেন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকন এক জন্য সত্যে প্রতিক তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন না। ইউনিয়নবাসী আরোও বলেন আমাদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকন এর সাথে আছি ভবিষ্যতেও থাকবো।
রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজী টোকন বলেন, তার ইউনিয়নে কিছু লোক খাল দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে দুস্কৃতিকারীরা ভয় ভীতি দেখানোর জন্য এমন ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাফনের কাপড় ও বেনামি চিঠিটি হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd