1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রতাপনগরে সাতার দিয়ে মসজিদে আযান ও নামাজ আদায় করেন ইমাম - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই

প্রতাপনগরে সাতার দিয়ে মসজিদে আযান ও নামাজ আদায় করেন ইমাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে নদী ভাঙ্গনের ফলে পানিতে তলিয়ে গেছে, রাস্তা ঘাট, মৎস্য ঘের, বিলিন হয়েছে ফসলী জমি ও জনবসতি এলাকা। নদীর জোয়ারের পানিতে প্লাবিত পুরো প্রতাপনগর ইউনিয়ন। এ ইউনিয়নের মধ্যে হাওলাদার বাড়ি জামে মসজিদের সম্মুখের রিং বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হয় হাওলাদার বাড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকা। নদীর জোয়ারের পানি মসজিদের ভিতর প্রবেশ করায় মুসল্লীদের নামাজ আদায়ে বিঘ্ন সৃষ্টি হয়। এ মসজিদটি জামে মসজিদ হওয়ায় হাদিস অনুযায়ী কোন ওয়াক্তের আযান ও নামাজ বন্দ করার বিধান না থাকায় মসজিদের ইমাম হাফেজ মইনুর ইসলাম জোয়ারের পানি সাতার দিয়ে মসজিদে পৌছান। সময় অনুযায়ী ওয়াক্তের আযান এবং মসজিদের ভিতর দুই থেকে তিন ফুট পানি থাকায় দাঁড়িয়ে একাই নামাজ আদায় করেন তিনি। পরে নামাজ শেষে আবারও নদীর জোয়ারের পানি সাতার দিয়ে লোকালয়ে পৌছান তিনি। বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিও টিতে অতি দ্রুত ভাঙ্গন কবলিত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে দ্রুত নতুন করে বেড়িবাঁধ দিতে জোর দাবি জানান সাধারণ মানুষ। এবিষয়ে জানতে চাইলে হাফেজ মইনুর ইসলাম বলেন, তিনি দীর্ঘ ৪বছর ধরে হাওলাদার বাড়ি জামে মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত আছেন। মসজিদটি জামে মসজিদ হওয়ায় যে কোন ভাবেই হাদিস অনুযায়ী মসজিদে আযান ও নামাজ আদায় করতে হবে। সে লক্ষ্যে আমি নিয়মিত মসজিদে আযান ও নামাজ আদায় অব্যহত রেখেছি। যতদিন নদী ভাঙ্গন রোধ না হবে ততদিন তিনি এভাবেই প্রতিনিয়ত জোয়ারের পানি সাতার দিয়ে মসজিদে পৌছাবেন বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd