1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পার্টি করে ফেরার পথে প্রাণ হারালেন অভিনেত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পার্টি করে ফেরার পথে প্রাণ হারালেন অভিনেত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: হোলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে আনন্দ-উল্লাস করে ফিরছিলেন নিজের বাড়িতে। পথে দুর্ঘটনার শিকার হয়ে পাড়ি জমাতে হলো না ফেরার দেশে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী ডলি ডিক্রুজের সঙ্গে।যিনি গায়ত্রী নামেও পরিচিত। মাত্র ২৬ বছর বয়সেই মারা গেলেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ১৯ মার্চ রাতে হোলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন অভিনেত্রী। হায়দরাবাদের গাছিবাউলিতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ডলির মৃত্যু হয়। অন্যদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ডলি ডিক্রুজের মৃত্যুতে তার অনেক সহকর্মী শোক জানিয়েছেন। খুব বেশিদিন হয়নি ডলি ডিক্রুজ ক্যারিয়ার শুরু করেছেন। সেভাবে জনপ্রিয়তাও পাননি। ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে কিছুটা পরিচিতি পেয়েছেন। এছাড়া ইউটিউবার হিসেবেও কাজ করতেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd