1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নাক ডাকা বিষয়ে গবেষণা দরকার : শিক্ষামন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নাক ডাকা বিষয়ে গবেষণা দরকার : শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক:

আজ দুপুর ২টার দিকে রাজধানীর হোটেলে ইন্টাকন্টিনেন্টালে ষষ্ঠ আন্তর্জাতিক স্লিপ অ্যাপনিয়া শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন। নাক ডাকা (স্লিপ অ্যাপনিয়া) বিষয়ে অনেক গবেষণা দরকার বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
দীপু মনি বলেন, নাক ডাকা বিষয়ে অনেক গবেষণার দরকার। নাক ডাকার অনেক চিকিৎসা সুবিধা দেওয়া দরকার। নাক ডাকাতে অনেক মানুষ ভোগে তাদের যেন সঠিক চিকিৎসা হয়। এ বিষয়ে আমাদের সচেতনতারও প্রয়োজন রয়েছে। নাক ডাকা যে অসুস্থতা এটা অনেকেই জানেন না। নাক ডাকার যে ভালো চিকিৎসা রয়েছে সেটাও অনেকে জানেন না। আমাদের এ বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি করার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, ঘুমের বিষয়টা আমাদের অনেক জরুরি। খাবার ছাড়া একটা মানুষ ৬৬ দিন বাঁচতে পারে, আর ঘুম ছাড়া বাঁচতে পারে মাত্র ১১ দিন এমন একটি গবেষণা রয়েছে। না ঘুমালে মস্তিস্ক কাজ করে না। নাক ডাকার বড় একটা কারণ ওবিসিটি। শুধু দেশেই নয়, সারা বিশ্বেই ওবিসিটি বড় একটা সমস্যা। ফাস্ট ফুড, খাদ্যাভ্যাস ও হতাশাজনক জীবন যাত্রায় আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। সবকিছু মিলে সারা বিশ্বেই ওবিসিটি মহামারি আকারে ছড়িয়ে পড়ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. এ কে এম মোসাররফ হোসেন, অধ্যাপক ডা. আবুল হাসনাত জোয়ারদার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd