1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৭১ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: নড়াইল সদরের রতডাঙ্গা গ্রাম এলাকা থেকে মোছাঃ আরিফা আক্তার (বয়স-১৫) নামের এক নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠেছে মোঃ তানভীর হাসান (রাকিব) ও মোছা: মনুর জাহান, উত্তরবাড্ডা গ্রামের নূর মোহাম্মাদ মজুমদার ছেলে ও নূর মোহাম্মাদ মজুমদার স্ত্রীর বিরুদ্ধে। এ বিষয়ে ছাত্রীর বাবা মোঃ আব্দুস সত্তার নড়াইল সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। মেয়েকে উদ্ধারের জন্য পুলিশের কাছে সহযোগিতা কামনা করেন ওই শিক্ষার্থীর বাবা ও মা।
জানা যায়, এ বিষয়ে থানা কর্তৃপক্ষ নারী ও শিশু নির্যাতন দমন, অপহরণ ও সহযোগিতা করায় আশ^স্ত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বাদী মোঃ আব্দুস সাত্তারের মেয়ে মোছাঃ আরিফা আক্তার (বয়স-১৫) নড়াইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
আব্দুস সাত্তার একজন সৌদি প্রবাসী। সৌদি আরবে কর্মরত অবস্থায় ফেসবুকের মাধ্যমে তানভীর হাসান নামক এক ব্যক্তির সাথে পরিচয় হয় এবং মোবাইলে কথাবার্তার মাধ্যমে সৌদি প্রবাসী আব্দুস সাত্তার এর সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে আব্দুস সাত্তারের বাড়িতে আসা শুরু করেন অর্থ লোভী ও নারী লোভী লমপোট মোঃ তানভীর হাসান (রাকিব)। আব্দুস সাত্তার ০৮ অক্টোম্বর-২০২৪ ইং তারিখে সৌদি থেকে বাংলাদেশে আসেন। আব্দুস সাত্তার বাংলাদেশে আসার পরে ১০ নভেম্বর-২০২৪ ইং তারিখে মোঃ তানভীর হাসান (রাকিব), পিতাঃ নূর মোহাম্মাদ মজুমদার ও মোছা: মনুর জাহান, স্বামী: নূর মোহাম্মাদ মজুমদার, গ্রাম- উত্তরবাড্ডা, বাসা নম্বর: মানু ও মেরি P ৭২২২ ৩/এ উত্তরবাড্ডা, ঢাকা, সৌদি প্রবাসী আব্দুস সাত্তার এর বাসায় বেড়াতে আসেন। দুইদিন বেড়ানোর পর তারা সৌদি প্রবাসী আব্দুস সাত্তার একমাত্র কন্যা মোছাঃ আরিফা আক্তার (বয়স-১৫) নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে ১৩ নভেম্বর-২০২৪ তারিখে তাদের সাথে বাসায় বেড়াতে নিয়ে যায়। অর্থ লোভী ও নারী লোভী লমপোট মোঃ তানভীর হাসান (রাকিব) তাদের বাসায় নিয়ে যাওয়া পরে রাকিব ও তার মা সাত্তারের মেয়েকে রাকিবের সাথে বিবাহের জন্য জোরপূর্বক চাপ দিতে থাকে। সৌদি প্রবাসী আব্দুস সাত্তারের মেয়ে তার পিতার ফোনের মাধ্যমে জানায় যে, আমি যদি রাকিবকে বিবাহ না করি, তাহলে রাকিব ও তার মা আমাকে মেরে ফেলে লাশ ঘুম করে দিবে।
নড়াইল সদর থানায় অফিসার ইনচার্জ বলেন, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd