1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নতুন বাংলাদেশ পরিবেশ জলবায়ু ও রাজনীতি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নতুন বাংলাদেশ পরিবেশ জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষায় যুবসমাজের ভূমিকা অপরিসীম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের যুক্ত হতে হবে। আমরা বন সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ভালো উদ্যোগ শুরু করে রেখে যেতে চাই। তাতে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা প্রয়োজন।’
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে ‘নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির আয়োজনে রাজধানীর পান্থপথের পানি ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জলবায়ু পরিবর্তন হলে বাংলাদেশের এক তৃতীয়াংশ চলে যাবে সমুদ্রের নিচে। বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের থেকে এক মিটারের মধ্যে যেসব এলাকা আছে, তা ডুবে যাবে। উপকূলীয় জেলাগুলো টিকবে কিনা, তা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন।’ উপকূলীয় জেলার মধ্যে সেন্টমার্টিন, কুয়াকাটা, মোংলা, খুলনা, সাতক্ষীরার কথা উল্লেখ করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আগ্নেয়গিরি ছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর সবকিছু বাংলাদেশে রয়েছে। আমাকে কত বছর সময় দেবেন এই জঞ্জাল সমাধান করতে? ৫৩ বছরের জঞ্জাল চাইলেই তো সমাধান করা যায় না।’ জাহাজ ভাঙার বিষয়ে তিনি বলেন, ‘উন্নত বিশ্ব জানে এগুলোর নেতিবাচক দিক। তাই ওরা আমাদের দেশে পাঠায়।’
সেন্টমার্টিন প্রসঙ্গে তিনি বলেন, ‘থাইল্যান্ডে শুধু এ বছর ১১টা প্রবাল আছে, এমন দ্বীপে পর্যটন বন্ধ করে দিয়েছে। কারণ প্রবাল থেকে এলজিন সরে যাচ্ছে। বাংলাদেশে ৪৫ শতাংশ সরে গেছে। তারা বন্ধ করে দিয়েছে, আমরা বন্ধ করিনি। আমরা বলেছি, নভেম্বর-ডিসেম্বর যেতে পারবে। দুই হাজার করে লোক যেতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, এটাও যেতে পারে না। সরকার এই সুযোগটা দিয়েছে ওখানকার মানুষের দিকটা বিবেচনা করে। যদি সেন্টমার্টিন ডুবে যায়, তখন ওখানকার বাসিন্দাদের কী হবে?’
নতুন বাংলাদেশ পরিবেশ জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনারে সাতক্ষীরা থেকে প্রতিনিধিত্ব করছেন এম. এ. হাসান এমতিয়াজ। তিনিি বলেন পলিথিন প্লাস্টিক সহ যাবতীয় পরিবেশ হুমকির মুখে পড়বে এমন সব কিছু ব্যাবহার বন্ধের দাবি জানিয়েছেন। গ্রীন হাউজ গ্যাস প্রতিরোধ করার জন্য এবং কমিয়ে আনার জন্য যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নদী দখলমুক্ত করতে এবং টেকসই উন্নয়নের বিষয়ে প্রস্তাবনা দিতে নদী আছে এমন জেলার জেলা প্রশাসককে মন্ত্রণালয় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘গত দুই মাসে ৫৭টা জেলা থেকে প্রস্তাব এসেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম আদিব প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd