1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নতুন বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নতুন বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০২৫ সালে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া ৭৬ দিন ছুটি থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ২০২৫ সালের এই ছুটির তালিকা অনুমোদন করেছে। মন্ত্রণালয়ের বিদ্যালয় ১ অধিশাখার উপসচিব মো. সিরাজুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭৬ দিন ছুটি ঘোষণা করে ছুটির তালিকা প্রস্তাব করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেটি অনুমোদন করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুমোদিত তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে।”
অনুমোদিত তালিকা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম প্রান্তিকের মূল্যায়ন ৫ মে শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে। দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়ন চলবে ১৮ থেকে ২৮ অগাস্ট। আর তৃতীয় প্রান্তিতে ১ থেকে ১০ ডিসেম্বর মূল্যায়ন চলবে। ২০২৫ সালে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে তিন দিন। থানা বা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমোদন নিয়ে তা ভোগ করতে হবে। আর জাতীয় দিবসগুলো ‘যথাযথ মর্যাদায়’ বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে। ২০২৫ সালে শিবরাত্রী, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব ই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। ঈদ উল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্র ও শনিবার ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ টানা ১৪ দিন এ স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd