1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধর্ম অবমাননা, দেবহাটার পুষ্পকাটিতে উত্তেজনা সৃষ্টি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ধর্ম অবমাননা, দেবহাটার পুষ্পকাটিতে উত্তেজনা সৃষ্টি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্য ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
অভিযুক্ত যুবকের নাম সোহাগ হোসেন (২৬)। তিনি পুষ্পকাটি গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সালাউদ্দিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম, মহান আল্লাহ ও পবিত্র কুরআনকে অবমাননাকর মন্তব্যসহ একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে সোহাগ নিজেকে ইসলাম ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণের ইচ্ছাও প্রকাশ করে বলে জানা গেছে।
পোস্টটি ভাইরাল হলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা ক্ষুব্ধ হয়ে সোহাগের বাড়িতে জড়ো হন এবং তার কাছ থেকে ঘটনার ব্যাখ্যা চান। তবে সোহাগ নিজেই পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করে উপস্থিত ব্যক্তিদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, “অভিযুক্ত যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে আমরা পূর্বেও জেনেছি। কিছুদিন আগে সে চুরির অভিযোগে আটক হয়েছিল। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে মারধরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
তিনি আরও বলেন, “কেউ যদি অপরাধ করে, সেটি বিচার করার এখতিয়ার আইনের। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd