1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে থানা পুলিশের সাথে মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটায় শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে থানা পুলিশের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে থানা পুলিশের সাথে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ওয়ার্ল্ড ভিশন এবং সুশীলনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে সুশীলনের কর্মকর্তা রাসেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হানিফ। এসময় উপস্থিত ছিলেন আাসিফ মাহমুদ, এসআই হাফিজ, এসআই নুর মোহাম্মাদ, এসআই আশিক রায়হান, পিএসআই মিঠুন, এএসআই রাশেদুল, সোহেল, আকিদুল, সুজিত বিশ্বাস, মোজাম্মেল সহ থানার সকল কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে দেবহাটা থানা সর্বদা কাজ করে যাছে। তাছাড়া থানা এলাকায় বাল্য বিবাহ ও নারী নির্যাতন সহ কোন অপরাধের খবর পেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানা ভবনে নারী ও শিশু সুরক্ষায় হেলফ ডেস্ক স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে নারী ও শিশু বিষয়ক আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় ওয়ার্ল্ড ভিশন এবং সুশীলনের শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কর্মকান্ডে সর্বাত্বক আইনগত সহযোগীতার আশ্বাস দেন ওসি বিপ্লব কুমার সাহা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd