1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস📰চলতি মাসের শেষে একাধিক তাপপ্রবাহ, কালবৈশাখীর পূর্বাভাস📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দেবহাটায় রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে
oppo_2

শাহিনুর  ইসলাম:: দেবহাটা উপজেলায় রিডিং ক্যাম্প সিএমসি অন্তর্ভুক্ত শিক্ষা নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা মডেল মসজিদের হলরুমে উক্ত সেমিনার  অনুষ্ঠিত হয় ।  দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের ম্যানেজার মামুন হোসেনের সভাপতিত্বে ও সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সাংবাদিক আর.কে.বাপ্পা ও মেহেদী হাসান কাজল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আজম, আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আজিজ, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, সুশীলনের মনিটরিং কর্মকর্তা শরিফুজ্জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার নীলাদ্রি বিশ্বাসসহ বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সুধীজন। সেমিনারে উপজেলার সখিপুর ইউনিয়ন বাদে ৪টি ইউনিয়নের সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩ থেকে ১৮ বছর বয়সী সকল শিশুদের শিক্ষামুখী করা, সকল শিক্ষা প্রতিষ্টানে সবুজ বাগান করার বিষয়ে আলোচনা ও অবহিত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd